পাঁচদিন থেকে নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে এক জলাশয় থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার সুর্দশনপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে। একটি জলাশয় থেকে দেহটি উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নারায়ন চন্দ্র দাস। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
মৃতের দাদা নিমাই দাসের অভিযোগ, প্রতিবেশী এক যুবকের সঙ্গে সোমবার তাকে দেখা গেছে। ওই বন্ধুর সাথে সে গোরাহার গ্রামে গিয়েছিল। তারপর থেকে তার ভাই এর খোঁজ মেলেনি। পুলিশের কাছে তার ভাইয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। আজ তার দেহ উদ্ধার হল। তাদের অনুমান তার ভাইকে খুন করে সেখানে ফেলে রেখে গেছে। ঘটনার তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ।